বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

শার্শায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

নাজিম উদ্দীন জনি,বাগআঁচড়া(শার্শা) প্রতিনিধিঃ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গিলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু (২৫) ও একই গ্রামের সেকেন্দার বাদশা ওরফে কারেন্ট ব্যাপারীর ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কালাম অপু ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, গত ২৭ মার্চ সন্ধ্যায় বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীকে উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকায় বর্ণমালা বিদ্যাপীঠের পেছনের একটি বাঁশবাগানে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় তার সহযোগী সাব্বির ঘটনাস্থলের আশপাশে পাহারা দিয়ে অপুকে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরে বিয়ের দাবি জানালে অপু নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের উদ্যোগ নেন। কিন্তু অভিযুক্ত অপু বিয়ে করতে অস্বীকৃতি জানালে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন দুই যুবককে আটক রেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় শার্শা থানায় মামলা দায়ের করেন।

শার্শা থানার অফিসার্স ইনচার্জ শামিনুল হক জানান, মামলার পর দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আইফোন চার্জ দেওয়ার সময় যে ৪ ভুলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে

বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা

X