বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

অভয়নগরের রিয়াজুল হত্যা মামলায় বাদ পড়া তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম

অভয়নগরের ধলিরগাতি গ্রামের রিয়াজুল ইসলাম হত্যা মামলার এজাহারে বাদ পড়া তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার নিহতের মা রূপভান বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানায় দায়ের করা হত্যা মামলার শেষ আদেশ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১৬ জুন রাত প্রায় ১০টার দিকে ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ববিরোধের জেরে রিয়াজুল ইসলামের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ১৭ জুন ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করা হয়। অভিযোগে বলা হয়েছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও আলমগীর, একরাম ও ইমামুলের নাম অনিচ্ছাকৃতভাবে মূল এজাহারে অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি পরে নজরে এলে তাদের নাম এজাহারে সংযুক্ত করার আবেদন জানিয়ে আদালতে এ মামলা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ / নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আলিয়া

ভারতে মুসলিম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

পেলের রেকর্ড ভেঙে কেইনের ১১ মিনিটের ধামাকা, কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

এইচএসসি পরীক্ষা শুরু আজ / যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

১১ মিনিটের কেইন-ঝড়, পেলের রেকর্ড চূর্ণ করে ইংল্যান্ডের মহাকাব্যিক লিড

মার্কিন ঘাঁটি নিরাপত্তা বাড়ায়, নাকি মিত্রদের ঝুঁকিতে ফেলে?

ইরানে আবারও হামলা করবে ইসরায়েল

নীলগঞ্জ মহাশ্মশানে মহানামযজ্ঞ মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন

ইছালী ইউনিয়ন কৃষক দলের 'ভুয়া কমিটি' নিয়ে বিতর্ক, অনুমোদন নেই বলে দাবি উপজেলা নেতৃত্বের

‘পোড়া মবিল’ জ্বালানো চুলার উৎপাদন ও ব্যবহার বন্ধে কী পদক্ষেপ, জানাতে নির্দেশ হাইকোর্টের

X