বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে ভরণপোষণ না দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
কাগজ সংবাদ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

অভয়নগরে বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে ছেলে মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার পিতা। বুধবার অভয়নগর উপজেলার দিঘীরপাড় গ্রামের ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। মামলার অভিযোগে জানা গেছে, আজগর আলী একজন দরিদ্র কৃষক। দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে লালন-পালন করলেও বর্তমানে ছেলে তাকে ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি বসতভিটার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে। গত ২৫ জুন সকালে আজগর আলী বাড়িতে খাবার খাওয়ার সময় আসামি মিন্টু বিশ্বাস আবারও বসতভিটার জমি তার নামে রেজিস্ট্রি করে দেওয়ার দাবি জানায়। এতে রাজি না হওয়ায় মিন্টু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আজগর আলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মিন্টু হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আদালতে মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আইফোন চার্জ দেওয়ার সময় যে ৪ ভুলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে

বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা

জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, বহু সেনা নিহতের দাবি ইরানের

জয়া আহসানের বদঅভ্যাস কী জানেন?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন মোড়

X