বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

রফিকুল ইসলাম, ঝিকরগাছা:
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:২৬ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

নতুন কোনো কর আরোপ ছাড়াই যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) সন্তোষ কুমার হাজরা বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বাজেট সভায় পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ বলেন, ঝিকরগাছা উপজেলাকে একটি রোল মডেল উপজেলায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, নাগরিক সুবিধার আধুনিকায়নে মাল্টি কমপ্লেক্স পৌর ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে পৌরসভাকে বাসযোগ্য ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন প্রয়োজন। এ জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ জরুরি।

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে এবং রাজস্ব আয়ের সুযোগ কাজে লাগাতে হবে।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামাদ হাসান নিপুন প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী ও গণমুখী উল্লেখ করে স্বাগত জানান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পৌর উন্নয়নে একপেশে দৃষ্টিভঙ্গির কারণে কিছু ওয়ার্ড উন্নয়ন বঞ্চিত হয়েছে। সব ওয়ার্ডে সমভাবে উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাঁকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাময়িক বরখাস্তের পরও বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন শিক্ষক জহুরুল!

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ভারি বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের ২৪ বছর: সেই ঐতিহাসিক বিশ্বজয়ের গল্প

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে অগ্নিকাণ্ড, নিহত ৭

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

X