মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ সহায়তা পেয়ে উপজেলার ৩ হাজার ৮৮০ জন কৃষক স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৯ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার।

উপজেলা কৃষি অফিস জানায়, কর্মসূচির আওতায় ৩ হাজার ৮৮০ জন কৃষককে ৩৩ শতাংশ জমিতে চাষ উপযোগী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) ও ১০ কেজি এমওপি (MoP) সার বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫ হাজার ৮৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ২৫০টি লেবুর চারা দেওয়া হয় এবং পাঁচটি লেবুর চারার সঙ্গে ৬০০ টাকা মূল্যের ৪০ কেজি ট্রাইকো কম্পোস্ট জৈব সারও দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের কোনো বিকল্প নেই। সরকারের এ প্রণোদনা কৃষকের উৎপাদন ব্যয় কমাবে এবং ফলন বাড়াবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়া হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাশ, মোজাফফর হোসেন, অচিন্ত্য ভৌমিক, হিরামন সরকার, হাফিজুর রহমান ও সফল কৃষক প্রতিনিধি খলিলুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে বীজ, সার ও গাছের চারা তুলে দেন। পুরো আয়োজন ঘিরে কৃষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X