মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে স্বামীর কাছে ১০ লাখ টাকা ও এক বিঘা জমি যৌতুক দাবি করার অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বানিয়াখালী এলাকার বাসিন্দা এবং বর্তমানে যশোর শহরের ধর্মতলা-খোলাডাঙ্গা এলাকায় বসবাসকারী তরিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলাটি গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন— মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর খোয়াজপুর গ্রামের মৃত এনামুল কেরলের মেয়ে ও বাদীর স্ত্রী মিম, মৃত জমির বয়াতীর ছেলে ইসমাইল বয়াতী, সামছুদ্দীন বয়াতীর ছেলে ডালিম বয়াতী, মৃত ইছহাক বয়াতীর ছেলে হুমায়ুন ব্যাপারী এবং ঢাকা মহানগরের লালবাগ থানার ওয়াটার ওয়ার্কস রোড এলাকার নেছার উদ্দীন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২ মে পারিবারিকভাবে তরিকুল ইসলাম ও মিমের বিয়ে হয়। বিয়ের সময় মিমকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার দেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিম টিকটক ও অনলাইন জুয়ায় আসক্ত। এ বিষয়ে তার পরিবারের সদস্যদের অবহিত করা হলে তারা ক্ষুব্ধ হন এবং দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১ জুন অপর আসামিরা তরিকুল ইসলামের যশোর শহরের ভাড়া বাসায় যান। সেখানে মিম তার স্বামীর কাছে ১০ লাখ টাকা এবং এক বিঘা জমি যৌতুক হিসেবে দাবি করেন। দাবি পূরণ না হলে তিনি আর সংসার করবেন না বলেও জানিয়ে দেন।

মামলায় আরও বলা হয়েছে, তরিকুল ইসলাম যৌতুকের দাবি প্রত্যাখ্যান করলে মিম স্বর্ণালংকার, মূল্যবান মালামাল ও নগদ ২ লাখ টাকা নিয়ে বাসা ছেড়ে চলে যান। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে এ মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X