মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: গ্রামের কাগজ।

যশোরে আনন্দঘন পরিবেশে জেলা জাতীয় পার্টির নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে যশোর গোহাটা রোড দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদসহ যশোরের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনার মধ্যে দিয়ে নতুন কমিটির পরিচিতি সভা শুরু হয়। সভায় যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব খবির গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তৃতা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা ও জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা ও শেখ ফরিদ, সদস্য অ্যাডভোকেট জি এম মুছা, অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু, প্রহলাদ সাহা, হারুন অর রশিদ, ডাক্তার নাজিম উদ্দিন, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, বিএম রশিদ, একরামুল হক জুয়েল, প্রণব কুমার রায়, শফিকুল ইসলাম শফি, রুহুল আমিন ও জাকির হোসেন বাবু।

পরিচিতি সভায় বক্তারা বলেন, ৬৮ হাজার গ্রাম বাংলার রূপকার, উপজেলা গড়ার কারিগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি। আমরা এই দলের যশোর জেলার দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব পেয়ে ঘরে বসে থাকার কোন সুযোগ নাই, প্রিয় নেতার এই দলটিকে ও দলের প্রতিক লাঙ্গল সেটা নতুন প্রজন্মকে জানাতে ও বোঝাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X