মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চাকুসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের কালাবাগা-সাড়াপোল সড়কে দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নুর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেন এসআই সামিউল ইসলাম। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নুর আলম সদর উপজেলার চাঁচড়া পশ্চিমপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

এদিকে, রোববার বিকেলে যশোর সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ মোমিনুল ইসলাম ওরফে মোমিন ড্রাইভার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. নুর উন নবী। তিনি শহরের পূর্ব বারান্দীপাড়ার মৃত আহমেদ হোসেনের ছেলে।

অন্য এক ঘটনায়, সোমবার বেলা পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকায় পূর্ব শত্রুতার জেরে মতিয়ার রহমান কাজী (৩৮) নামে এক ব্যক্তি এক নারীকে চাকু দিয়ে আঘাতের চেষ্টা করেন বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। স্থানীয়রা বাধা দিলে তিনি দুইজনকে চাকু দিয়ে আঘাত ও কামড়ে আহত করেন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার এসআই মোহা. ফজলুল হক চাকুসহ মতিয়ার রহমান কাজীকে আটক করেন। তিনি শংকরপুর এলাকার মৃত মনিরুল কাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনটি পৃথক ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X