মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোর শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। ট্রাফিক পুলিশের একাধিক দল শহরের দড়াটানা, হাসপাতাল মোড়, গাড়িখানা, এমকে রোড ও লালদিঘীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা সাতটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ। পরে সেগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। একই সঙ্গে সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন মোটরসাইকেল ও যানবাহনের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ২০ থেকে ২০ জন গাড়ি মালিককে সতর্ক করা হয়। একই সাথে বিভিন্ন দোকানীদেরও সচেতন করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে আজকের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শহরবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X