মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১০:১১ পিএম
ছবি: গ্রামের কাগজ

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে ১২টি পদের বিপরীতে মোট ৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, রবিবার (২৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সম্পাদক পদে ৩ জন, সহ-সম্পাদক পদে ২ জন ও সদস্য পদে ১৬ জন রয়েছেন।

সভাপতি পদে সিরাজুল ইসলাম, লোকমান হোসেন ও রওশন আলী মনোনয়ন দাখিল করেছেন। সহসভাপতি পদে ফরিদুল ইসলাম ও বদরুল আলম, সম্পাদক পদে সাজ্জাদুল আলম, রুহুল আমিন ও ইন্তাজুল ইসলাম, সহ-সম্পাদক পদে মিজানুর রহমান ও আব্দুল হাই মনোনয়নপত্র দাখিল করেছেন।

সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, মাহমুদুর রহমান, শিমুল হোসেন, আব্দুল জলিল, শাহিনুর রহমান, আয়ুব হোসেন, আব্দুল আলীম, ইসলাম উদ্দিন, ইউসুফ আলী, শাহ আলম, আব্দুস সাত্তার, শামীমা আক্তার, রুহুল কুদ্দুস, মিজানুর রহমান, রওশন আলী বিশ্বাস, রকিব উদ্দিন আল নূর এবং জোনাব আলী মোল্ল্যা।

মোমিনগর সমবায় শিল্প সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও নড়াইল সদর উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ জুন) সকাল ১০টায় সমিতির কার্যালয়ে জমাকৃত মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাছাই প্রক্রিয়া শেষেই প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X