মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: গ্রামের কাগজ।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম ফয়সাল (১৮)। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার সুকানিপাড়া গ্রামের সাহেরুল মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালের ১ নম্বর গেটের পাশে মাহমুদুর রহমানের মোবাইল ব্যাংকিংয়ের দোকানে ফয়সাল সাত হাজার টাকা একটি নম্বরে ক্যাশ-ইন করেন। অভিযোগ রয়েছে, ক্যাশ-ইন সম্পন্ন করার পর দোকানদারকে টাকা পরিশোধ না করেই তিনি দৌড়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন। পরবর্তীতে বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানাকে জানানো হলে থানার মোবাইল টিম এসে ফয়সালকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X