মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার, খাজুরা (যশোর)
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোর সদর উপজেলার হাশিমপুরে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলযোগে যশোরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীতগামী অজ্ঞাত এক পিকআপের সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় ঢাকাগামী অজ্ঞাত এক পরিবহনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।

যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান, ঘাতক পরিবহন ও পিকআপ পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে গেছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X