মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শার্শায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে গার্ড অব অনার প্রদান

নূর ইসলাম তরফদার, কাশিপুর (শার্শা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বেলতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খাইরুল হক (৭৫) বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় স্থানীয় মান্নান মেম্বারের বাড়ির সামনের ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের উপস্থিতিতে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিউগল বাজিয়ে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানায়।

গার্ড অব অনার শেষে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, এসআই আনিসসহ পুলিশের সদস্যরা, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার আনসার আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ডিহি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে দাফন করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X