মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন রোহিতা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকালে তিনি ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যদের সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও গ্রাম আদালত বিষয়ে আলোচনা করেন। পরে তিনি ইউনিয়ন পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এছাড়া দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ভিজিডি (VGD) কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩০ কেজি চাউল এবং শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসক কৌশিক ব্যানার্জী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণগোপাল মুখার্জী, সাবেক ইউপি চেয়ারম্যান আহসানুল হক মুকুট, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, ইউপি ভূমি সহকারী কর্মকর্তা কবির হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X