মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:০২ পিএম
যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় সিআর মামলার বাদী ও বিবাদীসহ চারজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড। ছবি: গ্রামের কাগজ

যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় সিআর মামলার বাদী ও বিবাদীসহ চারজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আজিজ শেখের ছেলে নিজাম শেখ, মণিরামপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মিজানুর রহমান, পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে ইরান গাজী এবং কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া।

সূত্রে জানা যায়, বুধবার মণিরামপুর উপজেলার কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে হাজিরা দিতে আসেন। একই মামলার বিবাদী হিসেবে অপর তিনজনও আদালতে উপস্থিত ছিলেন। মামলার চার্জ শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হয়ে তারা বারান্দায় গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।

ঘটনাটি বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেন এবং চারজনকে আটক করা হয়। পরে কোতোয়ালি থানায় খবর দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ১৫১ ধারায় তাদের আটক করে ঘটনার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই দিনেশ ঘোষ চারজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত সিআর মামলার বাদী জাকারিয়া এবং বিবাদী তিনজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত চারজন যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X