মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নেহালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে গুলির প্রতিবাদে মানববন্ধন

নেহালপুর (মণিরামপুর) প্রতিনিধি:
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার কালিবাড়ি বাজারে নূর এন্টারপ্রাইজের শাটারে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় বিএনপি ও বাজার কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কালিবাড়ি বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. বজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমান, উপজেলা বিএনপির নেতা হরিচাঁদ মল্লিক, সহসভাপতি আফজাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দল্লাহ আল মামুন মিন্টু, জিএম নাজমুল হুদা, নুর আলম, মনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শওকত আলী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত শনিবার রাতে কালিবাড়ি বাজারে বন্ধ থাকা নূর এন্টারপ্রাইজের শাটারে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি চালায়। এ ঘটনায় দোকান মালিক নূর আলম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X