মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চৌগাছার আতিয়ার হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:৫০ এএম
চৌগাছার আতিয়ার হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী আটক

যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড়ের গার্ড আতিয়ার রহমানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে আটক করেছে র‌্যাব -৬ যশোরের সদস্যরা। আটক মোহাম্মদ আলী (৩৮) চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ (যশোর) এবং র‌্যাব-৪ (মিরপুর-১) এর একটি যৌথ দল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে আটক করা হয়।

নিহত আতিয়ার রহমান উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। তিনি বেড়গোবিন্দপুর বাওড়ে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রোববার বিকেলে বেড়গোবিন্দপুর বাওড়ের একটি ক্যানেল থেকে কচুরিপানার নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ এর আগে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সর্বশেষ প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X