মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:৩৫ এএম
যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

যশোর ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আটক মাসুদুর রহমান ঝিনাইদহ কোটচাঁদপুরের গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, যশোরের চৌগাছার পুড়োপাড়া বাজারের বাসিন্দা বৃদ্ধ মাহবুব হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৬ জুন তিনি যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ির মোড়ে আসেন। রাত ১০টার দিকে তিনি যাত্রী নিয়ে আবার চৌগাছায় রওনা দেন। পথিমধ্যে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ইজিবাইকের গতিরোধ করে। পরে তাকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ১ হাজার ২শ’ টাকা, মোবাইল ফোন ও ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ইজিবাইক চালক মাহবুব হোসেন গত ৪ জুন আদালতে বৃদ্ধ মাহবুব হোসনে বাদী হয়ে মাসুদুরসহ দুইজনকে আসামি করে মামলা করেন। আদালতের আদেশে গত ১৩ জুন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। মামলার তদন্তকালে আসামি মাসুদুর রহমানের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে থেকে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-২২-৫১৪২) তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে আরও ৫জনকে আটক করাহয়। আটক মাসুদুরকে ইজিবাইক ছিনতাই মামলায় আটক দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ গত ২০ জুন ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার আসামি মাসুদুরের রিমান্ড আবেদনের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X