মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আ’লীগের অপরাজনীতির প্রতিবাদ ও বিচার দাবি

যশোরে যুবদল ও এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: গ্রামের কাগজ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা, অপপ্রচার ও শিষ্ঠাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচার ও নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

যশোর জেলা যুবদল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, আরিফ হোসেন, সিনিয়র সদস্য সাইদুর রহমান বিপুল, কামরুজ্জামান বিদ্যুৎ, শহিদুল ইসলাম লিয়ন, কামরুল হাসান চুন্নু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্মআহবায়ক আলী হায়দার রানা, নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, প্রমুখ। মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা। নেতৃবন্দ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা এবং অপপ্রচার ও শিষ্ঠাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে মাঠে থাকবে জেলা যুবদলের নেতাকর্মীরা। কোনো ধরণের সন্ত্রাস, নাশকতা ও অপরাজনীতির সুযোগ যশোরে হবে না বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন।

এদিকে, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গুম, খুন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার এবং দলটির নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যশোর জেলা শাখা। মঙ্গলবার বিকালে যশোরের দড়াটানা ভৈরব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তাহলে বাংলাদেশে যারা এই জুলাই বিপ্লব সংগঠিত করেছিল, তারাসহ দেশের কোনো দেশপ্রেমিক নাগরিক নিরাপদ থাকবে না। আমরা স্পষ্ট বলতে চাই-অনতিবিলম্বে যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল-সমাবেশ করছে বা দলটির কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় এনে গ্রেফতার করুন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, জাতীয় যুব সংহতি জেলা আহ্বায়ক এমদাদ হোসেন, জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক আলাউদ্দিন এবং সদস্য সচিব সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X