মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সভাপতি রফিকুল ইসলাম বনি ও সহ-সভাপতি ইউপি সদস্য আকরাম হোসেন

হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
সভাপতি রফিকুল ইসলাম বনি ও সহ-সভাপতি ইউপি সদস্য আকরাম হোসেন

যশোর সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী তিন বছরের জন্য নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২২ জুন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন যশোর সদর উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি রফিকুল ইসলাম বনি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ১২ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আকরাম হোসেন।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও কার্যকর পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং অভিভাবকদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নবগঠিত কমিটি কাজ করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম বনি বলেন, 'বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকল সদস্যকে সঙ্গে নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করব। বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।'

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, দাতা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে মোট ১২ জন সদস্য নিয়ে এ নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে এলাকাবাসী বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের সফলতা কামনা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X