মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী দল আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা (মেয়ে) ২০২৬-এর শিরোপা জিতেছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এবার প্রথমবারের মতো যবিপ্রবিতে এই আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্সআপ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক খুশি খাতুন বলেন, দীর্ঘদিনের কঠোর অনুশীলন ও দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

দলের কোচ মো. শাহিনুর রহমান জানান, খেলোয়াড়দের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহযোগিতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যবিপ্রবির পান্না আক্তার বর্ষা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X