মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, থানায় মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। শহরের পশ্চিম বারান্দীপাড়ার কামাল হোসেনের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে তার স্বামী আব্দুল গণির বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ মামলা করেন। আসামি আব্দুল গণি মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের মৃত আবুল কাসেম খানের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৬ সালে পারিবারিকভাবে আব্দুল গণির সঙ্গে পারভীন আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর পারভীন আক্তারের পিতা তার স্বামীকে চাকরিও দেন। চাকরি পাওয়ার পর থেকে আসামি স্ত্রী ও সন্তানদের খোঁজখবর ও ভরণ-পোষণ দেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি যৌতুকের দাবিতে পারভীন আক্তারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

এজাহার অনুযায়ী, গত ১৮ জুন সকাল ৯টার দিকে ব্যবসা করার কথা বলে তিনি ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পারভীন আক্তারকে মারধর করেন এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তার চিৎকারে মা মনোয়ারা বেগমসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

পরে আহত পারভীন আক্তার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং পরবর্তীতে থানায় মামলা করেন। তবে মামলার আসামি এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X