মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি।

ঝিকরগাছা স্পোর্টস কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন সাবিরা সুলতানা মুন্নি এমপি।

রবিবার (২২ জুন) সকাল ৮টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠের উত্তর-পূর্ব কোণে, ক্রিকেট একাডেমি সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

উদ্বোধনপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সাবিরা সুলতানা মুন্নি বর্তমান সরকারের ক্রীড়ার মানোন্নয়নে গৃহীত নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা সামাজিক অবক্ষয় রোধ এবং মাদকমুক্ত, নৈতিকতাসম্পন্ন সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ঝিকরগাছার ক্রীড়াঙ্গনের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল আলম, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, প্রশিক্ষক হাবিবুর রহমান বাশার, অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, মমিন উদ্দিন, শাহজাহান আলীসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

এ সময় জানানো হয়, ঝিকরগাছার ক্রীড়ামোদী মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে বিএম হাইস্কুল মাঠে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে উপরে সুপ্রশস্ত মঞ্চ এবং নিচতলায় ড্রেসিং রুম ও ওয়াশরুম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত কমপ্লেক্স ভবনে ভিআইপি ও সাধারণ গ্যালারি, কনফারেন্স রুম, ওয়াশরুমসহ বিভিন্ন সুবিধা থাকবে বলে জানা গেছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৭ লাখ টাকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X