মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় নীরব হোসেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে।

শনিবার (২০ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালি থানার কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

আহত নীরব হোসেন কাশিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহেলাপুল এলাকার বাসিন্দা। তিনি সুলতান মাহমুদ বাচ্চুর ছেলে।

পরিবারের অভিযোগ, নীরবের বোনকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত জীবন (২০) ও তার কয়েকজন সহযোগীর সঙ্গে নীরবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন ও তার সঙ্গে থাকা আরও ৫ থেকে ৭ জন নীরবের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে নীরবের চাচাতো ভাই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার জানায়, চিকিৎসকদের মতে নীরবের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X