মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গু সচেতনতায় মাঠে রেড ক্রিসেন্ট

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে পরিচালিত ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২৬-এর ষষ্ঠ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর পৌরসভার ৭ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

এ সময় বাসিন্দাদের জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও অন্যান্য পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের আহ্বান জানানো হয়।

রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের স্বেচ্ছাসেবকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X