বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের ঘোষিত চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অদ্য ২০ জুন ২০২৬ তারিখ রাত ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে আরও একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর মূল্য ৩৬ হাজার টাকা বলে জানানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া বারগুলো খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

আটককৃতরা হলেন খন্দকার মাহাবুবুল হক (৪৫), পিতা মৃত মজিবুর রহমান, জেলা নড়াইল এবং মো. আনিস (৩৬), পিতা মো. সানু মিয়া, জেলা যশোর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।

এ ঘটনায় আটককৃত আসামি ও উদ্ধারকৃত স্বর্ণের বারসহ অন্যান্য আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

X