মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০২:২০ পিএম
যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সনাতন ধর্মবিশ্বাসীদের মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীসহ ধর্ম নির্বিশেষে সব শান্তিকামী নাগরিক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন দেশকে অস্থিশীল করতে দেশীবিদেশী একটি চক্র মাঝেমধ্যে বাংলাদেশের অসাম্প্রদিয়ক মানুষের মাঝে আচড় কাটার চেষ্টা করে। তবে যদি আমরা ধর্মবর্ণ নির্বিশেষে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশী হিসেবে আমাদের ঐক্যবদ্ধতা বজায় রাখি কেউ ধর্মবা বর্ন পরিচয়ের বিভেদের বেড়াজালে আমাদের আবদ্ধ করতে পারবে না।

শনিবার (২০ জুন) সকালে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এ মানববন্ধনে পূজা পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যরা তাদের বক্তব্যে ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কোনো ধর্মের উপাস্য বা প্রতীকের অবমাননা সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মাধ্যমে দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X