মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০১:৩০ পিএম
যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে বর্তমান সরকার বিস্তৃত কর্ম পরিকল্পনা নিয়েছেন। যারা শিক্ষাকতা পেশার সাথে জড়িত তারা জানেন।

তিনি বলেন, স্কুলে প্রবেশের পর শিক্ষক হয়ে যান বাবা মায়ের মতো। বাবা মা যেমন আদর সোহাগ শাসনের মাধ্যমে সন্তানকে বড় করেন। শিক্ষকরাও ঠিক একইভাবে আমাদের সন্তানদের বড় করার পাশাপাশি প্রকৃত মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলেন।

আজ শনিবার (২০ জুন) যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার লেখা পড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অর্থাৎ খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। আগামী দিনে আন্ত:স্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু একাডেমির কার্যক্রম নতুন করে শুরু হবে।

স্কুলে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা চালু করা হবে। আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

উল্লেখ্য ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৯ শ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভবন টি নির্মাণ করা হয়েছে। ছয়তলা বিশিষ্ট ভবনটিতে শ্রেণি কক্ষ, মাল্টি পার্স হল রুম, ল্যাব রুম, লাইব্রেরী রুম, শিক্ষক কমন রুম, শিক্ষার্থী কমন রুম রয়েছে। ভবনটির ছাদে সোলার সিস্টেম এবং বর্জপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X