মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কেন্দ্রীয় নেতাদের ‘অথর্ব’ দাবি করে নানা অভিযোগ উত্থাপন

যশোর জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য সচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

কাগজ সংবাদr
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:১৫ পিএম
ছবি-গ্রামের কাগজ

জাতীয় পার্টির যশোর জেলা আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের ২৫ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই পদত্যাগের ঘোষণা দেন। এ সময় নেতৃবৃন্দ জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চরম সাংগঠনিক বিশৃঙ্খলা এবং অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ।

লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করতে এবং দেশের কল্যাণে কাজ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি দলের অভ্যন্তরে কোনো সাংগঠনিক শৃঙ্খলা অবশিষ্ট নেই। তদুপরি, কেন্দ্রীয় ও ঊর্ধ্বতন নেতৃবৃন্দের অসাংগঠনিক আচরণ ও স্বেচ্ছাচারী কার্যকলাপের কারণে এই দলটি দেশ ও জনগণের জন্য বর্তমান ও ভবিষ্যতে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না বলে তারা মনে করছেন।

এমন পরিস্থিতিতে গভীর ক্ষোভ ও নীতিগত অবস্থান থেকে তারা স্বেচ্ছায় জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আজ (শুক্রবার) থেকে জাতীয় পার্টির সাথে তাদের আনুষ্ঠানিক সকল সম্পর্ক ছিন্ন হলো বলে ঘোষণা দেন। জেলা কমিটির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ বলেন, যশোরে জেলা কমিটি সুসংগঠিত। কিন্তু কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিকে অবহিত না করে জেলায় একাধিক অনুষ্ঠান করে। এটা অপমানজনক। এমন পরিস্থিতিতে দলের সকল পদপদবি থেকে আমরা পদত্যাগ করছি। আমাদের অন্য কোন দলে যাওয়ার কোন পরিকল্পনা নেই।

পদত্যাগকারী নেতৃবৃন্দ হলেন, জেলা কমিটির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মণিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর সদর উপজেলা সভাপতি শফিয়ার রহমান, সহ-সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক ইমন হোসেন লাল্টু, জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন লাভলু, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গনি সরকার, মাস্টার ফিরোজ, মণিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সাইফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মণিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

পদত্যাগ প্রসঙ্গে জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর আব্দুস সবুর আসুদ বলেন, পদত্যাগের বিষয়টি তার জানা নেই। শনিবার যশোরে দলীয় কর্মসূচি রয়েছে। তিনি সেই কর্মসূচিতে যোগ দেবেন। যশোরে গিয়ে তিনি নেতাদের সাথে কথা বলবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X