মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনায় তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
শুক্রবার যশোর জয়তী সোসাইটিতে ফ্রি চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

যশোরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় দু’টি চক্ষু ক্যাম্পে তিন শতাধিক দরিদ্র বৃদ্ধ মায়েদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে দ্বিতীয় চক্ষু ক্যাম্পটির আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ইকো। এর আগে গত ১২ জুন আরেকটি চক্ষু ক্যাম্প করা হয়। দুটি ক্যাম্পে মোট ৩ শতাধিক রোগীর চিকিৎসা ও এর মধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করে লেন্স লাগানোর উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ক্যাম্প উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপি সরকার পিছিয়ে পড়া, হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখি কল্যাণকর উদ্যোগ নিয়েছে। ধনী গরিব সবাইকে সাথে সাথে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে কাজ করছে সরকার। সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশিপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসতে হবে। ইকো সবসময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও তারা যেন এ ধরণের মানব কল্যাণকর কাজ অব্যাহত রাখে সেই অনুরোধ করছি। ইকোর চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও পিপি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর। সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। ছবি: গ্রামের কাগজ

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদেরের সঞ্চলনায় এসময় আরও উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সভাপতি শামসুর নাহার পান্না, যশোর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান মুকুল প্রমুখ। চিকিৎসা দিয়েছেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক যশোরের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান।

আয়োজকরা জানান, ইকোর উদ্যোগ ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্পে শহরের হতদরিদ্র বৃদ্ধা মায়েদের বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এদিনের ক্যাম্পে দেড় শতাধিক নারী ও পুরুষের চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। গত ১২ জুন আরেকটি চক্ষু ক্যাম্প করা হয়। দুটি ক্যাম্পে মোট ৩ শতাধিক রোগীর চিকিৎসা ও এর মধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করে লেন্স লাগানোর উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের আরও জানান, ইকো সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জনগোষ্ঠির জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য- সেবা, খাদ্য, কর্মসংস্থান উপযোগী দক্ষতা মূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহযোগিতা, সম্বলহীনদের জন্য আবাসন সুবিধা প্রদান করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X