মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:১৫ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সামনে বখাটেদের আড্ডা, ইভটিজিং ও ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনা রোধে মাঠে নেমেছে জেলা পুলিশ। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ৯ জন স্কুলছাত্রকে আটক করা হয়। পরে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হলে পুলিশ সুপার তাদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে কড়া বার্তা দেন। পরবর্তীতে তাদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নেওয়া হয় এবং পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

যশোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্কুল ছুটির সময় কিছু যুবক ও ছাত্র সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে জটলা করে অবস্থান করছিল। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মেয়েদের স্কুল ও কলেজের সামনে বখাটেদের আনাগোনা, আড্ডাবাজি কিংবা ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রতিষ্ঠান চলাকালিন সময়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পুলিশকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা স্কুল-কলেজের সামনে অযথা আড্ডা দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ সুপার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের উত্ত্যক্ত, আড্ডাবাজি বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা জোরদার এবং ইভটিজিং প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X