মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের অনন্য উদ্যোগ

বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ছয় অসহায় মানুষ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:০৫ পিএম
বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ছয় অসহায় মানুষ । ছবি : গ্রামের কাগজ

পা হারানো মানুষদের কৃত্রিম পা প্রদান তার যেন নিত্যদিনের কাজ। তিনি আর কেউ নয় সেই ব্যক্তি হলেন যশোরের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এ এইচ এম আব্দুর রউফ। বিভিন্ন দুর্ঘটনা কিংবা অপচিকিৎসাজনিত কারণে পা হারানো মানুষদের কৃত্রিম পা প্রদান, ক্ষতিগ্রস্ত হাটু পরিবর্তন ও সোল্ডার (কাঁধ) জয়েন্টের জটিল অপারেশন হচ্ছে বিনামূল্যে। একই সাথে তাদের ব্যবস্থা হচ্ছে অসহায় পরিবারের কর্মসংস্থানের। সবই কিছুর ব্যবস্থা করছেন সকলের প্রিয়জন যশোর পঙ্গু হাসপাতালের কর্ণধর ডাক্তার আব্দুর রউফ। বিগত দিনের ন্যায় বুধবার সকালে সানাবিল ফাউন্ডেশনের সহযোগিতায় যশোরসহ বিভিন্ন জেলার নতুন করে ৬ জনকে কৃত্রিম পা প্রদান করা হয়। পা প্রাপ্তরা হলেন, যশোরের কেশবপুরের রবিউল ইসলাম, মণিরামপুরের শিশু খাদিজা খাতুন ও শহরের আশ্রম রোডের সিদ্দিক আলী, নড়াইল জেলার মোহাম্মাদ জিন্নাহ, মহেশপুরের শাহিন আলম।

উপকারভোগী কৃত্রিম পা প্রাপ্ত যশোরের মণিরামপুর উপজেলার শিশু খাদিজা খাতুনের মাতা নুপুর খাতুন জানান, আমি সানাবিল ফাউন্ডেশন ও আমার প্রিয় মানুষদের একজন ডাক্তার রউফ সাহেবকে কোনদিন ভুলবোনা। এই মানুষদের জন্য আমার একমাত্র মেয়ে তার জীবনে নতুন ভাবে বেঁচে থাকার পথ খুঁজে পেলো। তিনি আরো জানান, আমার মেয়ে জন্ম থেকে একটি পা হারা। আমি তাকে জন্মের পর থেকে এই পর্যন্ত কোলে করে বড় করেছি। তাকে প্রাইমারি থেকে হাই স্কুল এই পর্যন্ত সময় আমি আমার মেয়েকে কোলে করে তার স্কুলে যাওয়া আসা করি। আজ এই প্রতিষ্ঠান ও ডাক্তার সাহেবের মাধ্যমে ১২ বছরের পঙ্গুত্বের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমি মহান আল্লাহর নিকট প্রার্থনা করি মহান আল্লাহ এই মানুষকে গুলোকে ভালো রাখুন।

বিনামূল্যে কৃত্রিম পা পেলেন ছয় অসহায় মানুষ । ছবি : গ্রামের কাগজ

কৃত্রিম পা প্রদান অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সানাবিল ফাউন্ডেশনের প্রতিনিধি রোকনুজ্জামান রনি, পঙ্গু হাসপাতালের সহকারি ম্যানেজার কামরুজ্জামান, চিকিৎসক সহকারী শাওন খান ও বিভিন্ন জেলা থেকে আগত কৃত্রিম পা প্রত্যাশীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X