মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে চুরির ঘটনায় একজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি-সংগৃহীত

যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে ১০ ভরি সোনার অলঙ্কার, বৈদেশিক মুদ্রা ও দুটি পাসপোর্ট চুরি করে নিয়ে গেছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে পদ্মবিলা সরদারপাড়া এলাকা থেকে নাজিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক নাজিম উদ্দিন একই এলাকার মৃত এলাহী বক্স সরদারের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার রাতে পদ্মবিলা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার দোতলা ভবনের ওপরতলার একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি তার ঘরের ভেতর পদ্মবিলা সরদারপাড়ার নাজিম উদ্দিনসহ আরও কয়েকজনকে দেখতে পান। তিনি চিৎকার দিলে তারা তাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যান। দুর্বৃত্তদের ধাক্কায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফিরে এলে তিনি নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। তার সন্দেহ, ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে বিবস্ত্র করে অসৎ উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছে। এরপর তিনি খোঁজ নিয়ে দেখতে পান, দুর্বৃত্তরা দোতলার বারান্দার পকেট গেটের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ১০ ভরি সোনার অলঙ্কার, দুটি পাসপোর্ট, ১ হাজার ৪০০ মার্কিন ডলার এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় রবিউল ইসলাম কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি নাজিম উদ্দিনকে আটক করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X