মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়া এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সদর উপজেলার গোয়ালদহ গ্রামের মৃত আদম আলীর স্ত্রী রোকেয়া বেগম (৭৪) বাদী হয়ে মামলাটি করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন-রোকেয়া বেগমের ছেলে মনিরুজ্জামান সুমন এবং পুত্রবধূ সারজিনা খাতুন। তারা বর্তমানে যশোর সদর উপজেলার আরবপুর খোয়া রাস্তার পাশে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, রোকেয়া বেগম তার পৈত্রিক সম্পত্তি এবং স্বামীর ভিটাবাড়ি বিক্রি করে পাওয়া অর্থ ছেলেকে দেন। ওই অর্থের সহায়তায় মনিরুজ্জামান সুমন ও তার স্ত্রী আরবপুর এলাকায় ইট, বালু ও খোয়ার ব্যবসা শুরু করেন। কিন্তু পরবর্তীতে তারা বাদী ও তার প্রতিবন্ধী মেয়েকে নিজেদের বাসায় আশ্রয় দিতে অস্বীকৃতি জানান এবং কোনো ধরনের ভরণ-পোষণও প্রদান করেননি।

অভিযোগে আরও বলা হয়, ভরণ-পোষণ দাবি করলে রোকেয়া বেগমকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়া হয়। এর ফলে গত ৭ মে তিনি তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।

গত ১০ জুন বিকেলে রোকেয়া বেগম ও তার মেয়ে পুনরায় আসামিদের বাসায় গেলে তাদের আবারও মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ১২ জুন স্থানীয়ভাবে মীমাংসার উদ্দেশ্যে আসামিদের বাদীর পিতার বাড়িতে ডাকা হলেও তারা ভরণ-পোষণ দিতে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে যান। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X