মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সদর উপজেলা কৃষক দলের কর্মীসভা কৃষি কাজ আমাদের অর্থনৈতির  মূলভিত্তি : নার্গিস বেগম

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:৪২ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম । ছবি : গ্রামের কাগজ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, কৃষক সংগঠন করা খুবই জরুরী। আমাদের অর্থনৈতির মূলভিত্তি হলো কৃষি কাজ। কিন্তু যারা এর সাথে জড়িত তারা চিরকালই অবহেলিত হয়ে থাকে। এই কৃষকের জন্য অনেক কিছু বলা হয় তবে তাদের ভাগ্যের কখনো উন্নয়ন হয়না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্ব পালনের সময় তিনি জাতীয়তাবাদী দল গঠন করে তখন বিভিন্ন আলাদা সংগঠন করার ইচ্ছে করেছিলো তার মধ্যে জাতীয়তাবাদী দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাতী দল ইত্যাদি দল গঠন করা হয়েছিলো। কারণ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনে করেছিলেনে দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে এই সংগঠনগুলোর প্রয়োজন আছে।

শনিবার বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী স্কুল মাঠে সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক নাসির উদ্দিন নাসুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা কৃষক দলের আহবায়ক মকবুল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, কাজী আজম, সদর উপজেলা বিএনপি'র নেতা আঞ্জুরুল হক রানা, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপি নেতা খায়রুল ইসলাম, মাসুদুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন লিটন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X