মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:১৮ পিএম
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

যশোরের মণিরামপুর উপজেলায় যশোর-চুকনগর সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার কুয়াদা-আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম হোসেন মণিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম হোসেন মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আটমাইল এলাকায় পৌঁছালে তার চালানো মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মণিরামপুর থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে সৃষ্ট যানজট নিরসন করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মাহিমের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানিয়েছে, দুর্ঘটনার নিহতের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X