মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আমেরিকার সাহায্য সংস্থা ইকোর বিনামূল্যে চক্ষু ক্যাম্প

রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : নার্গিস বেগম

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৪:২০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
বক্তব্য রাখছেন অধ্যাপক নার্গিস বেগম।

জয়তী সোসাইটি যশোর প্রাঙ্গণে আমেরিকার সাহায্য সংস্থা ইকোর আয়োজনে আজ শুক্রবার (১২ জুন) ৬০ ঊর্ধ্ব মায়েদের বিনামূল্য চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ও ইকো'র আয়োজিত চক্ষু ক্যাম্পে দিনব্যাপী ৬০ ঊর্ধ্ব মায়েদের বিনামূল্য চোখের চিকিৎসা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণেই রাজনীতি করে আসছে।

প্রধান অতিথি ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্য জয়তী সোসাইটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মায়েদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। মায়েদের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

চক্ষু ক্যাম্পে চিকিৎসা দেন ডা. মাহমুদুর রহমান। তাকে আরো সহযোগিতা করেন ম্যানেজার ও সহকারি কামরুল হুদা খান, ওটি ইনচার্জ মোমিন উদ্দিন, সহকারী ওটি ইনচার্জ মাসুদ আহমেদ, রমজান হীরা, তৌহিদুর রহমান।

১৫০ জন মায়ের মধ্য ১৩৫ জন মাকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়, এছাড়া ১৫ জন মায়ের চোখে অপারেশনের উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ৬০ ঊর্ধ্ব নারী সেবা কর্মসূচির সহ-সভাপতি এডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, দাতা সদস্য ইফফাত আরা ডলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লাল্টু, আব্দুল খালেক, স্বাস্থ্য ব্যবস্থাপক শামীমা খাতুন, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, সিরিয়া সুলতানা রিনা, শাহিনা আক্তার, শাহনাজ পারভিন রুপা, বিউটি কুন্ডু,বর্ণালী সরকার প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আব্দুল কাদের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X