মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বেনাপোলে বিএনপি কর্মীকে হাতুড়িপেটার অভিযোগ, হাসপাতালে ভর্তি

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
বেনাপোলে বিএনপি কর্মীকে হাতুড়িপেটার অভিযোগ। ছবি: গ্রামের কাগজ

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলট গ্রামে কাজী বশিরউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজী বশিরউদ্দিন ওই গ্রামের বাসিন্দা এবং কাজী শামসুজ্জোহার ছেলে। তিনি নিজেকে একজন পল্লী চিকিৎসক ও বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন।

বশিরউদ্দিনের দাবি, বুধবার সন্ধ্যায় পাঁচভুলট বাজারে তার ওষুধের দোকানে বসে থাকার সময় আনোয়ারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮ থেকে ১০ জন ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পর পরিবারের সদস্যরা তাকে পাশের একটি বাড়িতে নিয়ে গেলে সেখানে তাকে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।

উদ্ধারের পর প্রথমে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. তন্ময় জানান, বশিরউদ্দিনের ডান হাত ভেঙে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X