মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পণ্য লোড-আনলোড কার্যক্রমে নিয়োজিত দুটি শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আগামী রোববার থেকে এ কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এতে বেনাপোল বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শ্রমিক সংগঠন দুটি হলো বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। সংগঠনগুলোর নেতারা বুধবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেন। বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে আবেদনটি পাঠানো হয়েছে।

আবেদনপত্রে শ্রমিক নেতারা অভিযোগ করেন, বন্দর কর্তৃপক্ষের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার গত বছরের ৫ আগস্টের পর থেকে তাদের সংগঠনের সঙ্গে কোনো ধরনের চুক্তি, সমন্বয় কিংবা কার্যকর যোগাযোগ রক্ষা করেননি। বিষয়টি নিয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যাগুলোর সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, অতীতেও কয়েকবার কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বন্দর পরিচালকের আশ্বাসে সেসব কর্মসূচি স্থগিত করা হয়।

তারা বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো কার্যকর সমাধান না আসায় আগামী রোববার থেকে বন্দরে শ্রমিকদের মাধ্যমে পরিচালিত সব ধরনের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখা হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, কর্মবিরতি কার্যকর হলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এর ফলে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহন এবং সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, দুই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত আবেদনপত্র বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আবেদনপত্রটি ইতোমধ্যে ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সমস্যার সমাধান হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X