মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

যশোরের কথিত সাংবাদিক শামসুর রহমান নীরবের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন তার স্ত্রী। অভিযোগে বলা হয়েছে, সাংবাদিকতার আড়ালে তিনি নিজের স্ত্রীর বিরুদ্ধেই অপপ্রচার চালিয়েছেন। এ ঘটনায় বুধবার বাদী নিজে যশোর সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নীরবসহ চারটি অনলাইন পত্রিকার সম্পাদককে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন অনলাইন পত্রিকা দৈনিক চুয়াডাঙ্গা, দৈনিক ভোরের হাওয়া, দৈনিক প্রতিদিনের কণ্ঠ এবং দৈনিক বাংলার চেতনা-এর সম্পাদক। তবে মামলায় তাদের ব্যক্তিগত নাম উল্লেখ করা হয়নি।

মামলার এজাহারে বাদী যশোরের ল্যাবএইড ক্লিনিকের কর্মী ফাতেমা বেগম উল্লেখ করেছেন, ২০২২ সালে শামসুর রহমান নীরব প্রতারণার মাধ্যমে তাকে জিম্মি করে বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে টাকা দেওয়া বন্ধ করলে নীরব তার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটিয়ে মানহানি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া মামলায় বলা হয়েছে, গত ২২ মে অনলাইন পত্রিকা দৈনিক চুয়াডাঙ্গা, দৈনিক ভোরের হাওয়া ও দৈনিক বাংলার চেতনা-তে এবং ২৪ মে দৈনিক প্রতিদিনের কণ্ঠ-এ যশোর ল্যাবএইডের বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং বেপরোয়া” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে বাদীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে শামসুর রহমান নীরবের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X