মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের বিদায়

ফরিদুজ্জামান খাজুরা প্রতিনিধি:
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

দীর্ঘ ২৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন যশোর সদর উপজেলার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুর রহমান। বুধবার ছিল তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় আবেগঘন বিদায় সংবর্ধনার। পরে তাকে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

বজলুর রহমান যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের জোড়াদহ হৈবতপুর গ্রামের বাসিন্দা। তার বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, সংবর্ধনা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে ফুলের পাপড়ি ছিটিয়ে এবং ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে তার হাতে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত শিক্ষক বজলুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের জন্য দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন, “বিদায় সবসময়ই কষ্টের। তবুও জীবনের নিয়ম মেনে তা মেনে নিতে হয়। আমাকেও একদিন এভাবেই বিদায় নিতে হবে। একজন শিক্ষকের অবদানকে স্মরণীয় করে রাখতেই তাকে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।”

প্রধান শিক্ষক নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ, আনিসুর রহমান, সুজিত কুমার ঘোষ, রেখা মজুমদার, মাওলানা আব্দুল হাই ও জামাল হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন লুৎফুন নাহার জামিলা, নিশাত জাহান জয়, রাজিয়া সুলতানা ও আপন ঘোষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল ক্বাফি।

অনুষ্ঠান শেষে অশ্রুসিক্ত পরিবেশে প্রিয় শিক্ষককে বিদায় জানান সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। পরে তাকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X