মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:১৪ পিএম
মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার হুসাইনের আদালতে স্বীকারোক্তি। ছবি: গ্রামের কাগজ

যশোরের মণিরামপুরে রাজমিস্ত্রি ইমামুল হোসেন হত্যাকাণ্ডে গ্রেপ্তার হুসাইন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি দাবি করেছেন, নাতনিকে উত্যক্তের প্রতিবাদ এবং জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ইমামুল হোসেনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১০ থেকে ১২ জন অংশ নিয়েছিল বলেও তিনি আদালতকে জানিয়েছেন।

মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হুসাইন ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের এনামুল সরদারের ছেলে। নিহত ইমামুল হোসেন একই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে হুসাইন বলেন, ইমামুলের নাতনির সঙ্গে একই গ্রামের বাপ্পীর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পাশাপাশি ইমামুলের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধও চলছিল। এসব ঘটনার জেরে সোমবার রাতে ইমামুল বাড়ি থেকে বের হয়ে মণিরামপুর উপজেলার স্মরণপুর তিন রাস্তার বাঁশতলা মোড় এলাকায় মতিনের দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার পথরোধ করা হয়।

জবানবন্দি অনুযায়ী, হুসাইন প্রথমে চাপাতি দিয়ে ইমামুলকে কোপ দেন। তিনি মাটিতে পড়ে গেলে অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।

এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইমামুল হোসেনের নাতনি সুমাইয়াকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। বিষয়টি জানতে পেরে ইমামুল প্রতিবাদ করলে রাব্বি তাকে খুন-জখমের হুমকি দেয়। সোমবার রাতে রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের সামনে একা পেয়ে হুসাইন, রাব্বি ও তাদের সহযোগীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় ইমামুলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার নিহতের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সোমবার রাতেই হুসাইনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং অন্য জড়িতদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X