মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
টাকা আত্মসাত ও প্রাণনাশের হুমকির অভিযোগে মাহমুদা জামান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা। ছবি: গ্রামের কাগজ

যশোরে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ ২৬ হাজার টাকা আত্মসাত এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মাহমুদা জামান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। যশোর শহরের পুরাতন কসবার কাজীপাড়া এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের ছেলে মিরাজ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন যশোর সদর উপজেলার সদুল্যাপুর গ্রামের বাসিন্দা মাহমুদা জামান এবং তার দুই ভাই শামীম হোসেন ও মাহিম হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন সময় নিজেদের ব্যাংক কর্মকর্তা, এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ ধরনের পরিচয়ের সূত্র ধরে মাহমুদা জামানের সঙ্গে মিরাজ হোসেনের সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাহমুদা তাকে ট্রাস্ট ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য ৫ লাখ টাকা এবং কয়েকটি ব্ল্যাংক চেক প্রয়োজন বলে জানান তিনি।

অভিযোগ অনুযায়ী, মিরাজ হোসেন সরল বিশ্বাসে ২০২৩ সালের ১৬ আগস্ট থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে আসামিদের মোট ৩ লাখ ২৬ হাজার টাকা প্রদান করেন। বিনিময়ে দুই মাসের মধ্যে ঋণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও কোনো ঋণের ব্যবস্থা করা হয়নি।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, পরে টাকা ফেরত চাইলে মাহমুদা জামান বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। গত ১ মার্চ দুপুরে জেল রোড এলাকায় অবস্থিত মিরাজ হোসেনের কর্মস্থল হেলাল বুক ডিপোতে আসামিরা উপস্থিত হন। এ সময় পাওনা টাকা ফেরত চাইলে তারা মিরাজকে মারধরের চেষ্টা করেন এবং টাকা ফেরত দেবেন না বলে হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে মিরাজ হোসেন আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, মাহমুদা জামানের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এসব মামলার কয়েকটিতে তিনি কারাভোগও করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X