
যশোরের মণিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকার আয়-ব্যয়ের সম্পূরক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী এই বাজেট প্রণয়ন করায় স্থানীয় বিভিন্ন মহল তা স্বাগত জানিয়েছে।
মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সম্রাট হোসেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক ও সেক্রেটারি খলিলুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মুহিববুল্লাহ মনু, পৌর বিএনপি নেতা আব্দুল হাই, পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই দিনে মণিরামপুর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেটও ঘোষণা করা হয়।
মন্তব্য করুন