মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ, সাংগঠনিক দায়িত্ব স্থগিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১১:০০ এএম
ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ, সাংগঠনিক দায়িত্ব স্থগিত

যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সকল সাংগঠনিক দায়িত্ব ও পদ স্থগিত রাখা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাবুল আক্তারের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

দলীয় সূত্রের দাবি, একজন দায়িত্বশীল নেতার এমন আচরণ সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুল জব্বার কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X