মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে নাতনীর ইভটিজিংয়ের প্রতিবাদ, প্রাণ গেল নানার

শামিনুর রহমান রোহিতা মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১১:২৮ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
নিহত ইমামুল হোসেন ছবি : শামিনুর রহমান রোহিতা মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণরপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন স্মরণরপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমামুল হোসেনের নাতনীকে একদল বখাটে যুবক উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে তিনি প্রতিবাদ করে আসছিলেন। এছাড়া গ্রামের কয়েকজন ব্যক্তির সঙ্গে তার পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।

রোববার রাতে ইমামুল হোসেন মতিনের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি মারা যান।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কি না বা পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X