মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ছবি: গ্রামের কাগজ

এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুন) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর-এর প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে হাসপাতালের প্রায় ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আন্দোলনরত চিকিৎসকদের দাবিগুলো হলো- এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, চিকিৎসকদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতা প্রদান করা।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা: মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা: মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা: আফিদা ইয়াসমিন।

সমাবেশ থেকে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ ঘোষণা দেন, তাঁদের উত্থাপিত যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও শান্তিপূর্ণ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের এই আকস্মিক কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও হাসপাতাল প্রাঙ্গণের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ

সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

তথ্য উপদেষ্টা / পারফরম্যান্সে ঘাটতি থাকলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

ইএ স্পোর্টসের বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী: টানা পাঁচবারই মিলেছে চ্যাম্পিয়নের নাম

সিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণ

মোজাফফরকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের আশ্বাস

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

X