মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে  সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের দাবি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
যশোরের শার্শার বেনাপোলে নিজ বাসভবনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বেনাপোলের ব্যবসায়ী সোহাগ হোসেন। ছবি: গ্রামের কাগজ

যশোরের শার্শার বেনাপোলে নিজ বাসভবনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোলের ব্যবসায়ী সোহাগ হোসেন। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ সংবাদ সম্মেলন করেন তিনি। পূর্বের একটি ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন বলেন, গত ৫ জুন রাত ১০টার দিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বাসার সামনে এসে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি জানান, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। এছাড়া আরও কয়েকটি গুলি ঘরের বিভিন্ন স্থানে লাগে। তবে আল্লাহর রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন।

সোহাগ হোসেনের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। বাসার আশপাশ ও এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন, সোহাগ হাসান ও রফিকুল ইসলাম রয়েল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X