মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে যশোরে জেলা যুবদলের আনন্দ মিছিল

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:১০ পিএম
নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদলের আনন্দ মিছিল। ছবি: গ্রামের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেল ৫টায় যশোর লালদীঘির পাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন। এতে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, আরিফ হোসেন এবং যশোর নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল।

বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়ন (এমপি) মনোনীত হওয়ায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় বক্তারা যশোর জেলার পাঁচজন নেতার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। নবগঠিত কমিটিতে এম তমাল আহমেদ যুগ্ম সম্পাদক, নুরে আলম সিদ্দিকী সোহাগ আইন বিষয়ক সম্পাদক, মাজেদুল ইসলাম রুমন পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক, মহিউদ্দিন রাজু গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।

পরে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আর.এন. রোডস্থ ঢাকা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে যশোর জেলা ও নগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X