মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শার্শায় পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত।

যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীকে ঘেরাও করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন শ্যামলগাছী গ্রামের ব্যবসায়ী পিন্টু রহমান। অন্য আসামিরা হলেন একই গ্রামের আব্দুল বারেক, শফিয়ার রহমান, তহিদুল ইসলাম ও মশিয়ার রহমান।

মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারক সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি একজন সাধারণ ব্যবসায়ী। আসামিদের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় তাদের সঙ্গে তার পূর্বশত্রুতা তৈরি হয়। এর জেরে গত ২৯ মে বিকেল সাড়ে ৩টার দিকে শার্শার শ্যামলগাছী গেট মোড়ে তিনি অবস্থান করার সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘিরে ফেলে।

এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে সশস্ত্র অবস্থায় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তার পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলেও দাবি করা হয়েছে।

এর আগে, সম্প্রতি শার্শায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্যকে মারধরের ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫–৬ জনের বিরুদ্ধে ৪ জুন আরেকটি মামলা হয়। ওই মামলাটি করেন পুলিশ সদস্য মামুনের ছোট ভাই রয়েল। তার দুই দিন আগে ২ জুন করা আরেকটি মামলায় বিএনপি নেতা মিন্টুর ভাই পিন্টু বাদী হন। তবে এসব মামলা শার্শা থানা আমলে নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X